ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯ মামলা ফরিদপুরে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন আমতলীতে স্কুল শিক্ষার্থী জাভেদ ইমনের খুনিদের বিচারের দাবী কয়রায় ৬০০ বছরের ইতিহাসের নীরব সাক্ষী মসজিদকুঁড় মসজিদ পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা

আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা

ফরিদপুর: পোনা ও মা মাছ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাছ ধরা বন্ধ থাকে। এ সময় তাদের আয়ের বিকল্প কোনো পথও থাকে না। এমন পরিস্থিতিতে ফরিদপুরের আলফাডাঙ্গার জেলেদের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ না থাকা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।

রোববার দুপুরে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইলিয়াস মোল্লা বলেন, মা মাছ ও পোনা রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের অন্তত দুই বেলা খাবারের নিশ্চয়তা দিতে জরুরি ভিত্তিতে ভিজিএফ কার্ড বরাদ্দ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ডিও পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। প্রয়োজনে নিজে মন্ত্রণালয়ে গিয়ে জেলেদের ন্যায্য অধিকার আদায় করে আনারও প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।

আলফাডাঙ্গার মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এ উপজেলায় উৎপাদিত মাছের পরিমাণ স্থানীয় চাহিদার চেয়েও বেশি। সরকার ঘোষিত ‘যার জাল, তার জলাধার’ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করে জলাশয়গুলো উন্মুক্ত করা গেলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের মোট মাছের উৎপাদনও বহুগুণ বাড়ানো সম্ভব হবে।

দেশের আমিষের চাহিদা পূরণে মৎস্য ও কৃষিবিদদের অবদানের প্রশংসা করে ইলিয়াস মোল্লা মৎস্য খাতে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ জন্য জাতীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নতুন গবেষক তৈরির উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন এগ্রিকালচারলিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন ও সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ অনেকে।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা পদকও দেওয়া হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০২   ৮ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯ মামলা
ফরিদপুরে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু
সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা
আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা
দোহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন



আর্কাইভ