ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: রূপালী মৎস্য স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
রবিবার(১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। এতে শুভেচ্ছা বক্তব্যে দেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো.ফরমান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক, মৎস্য চাষী মো.সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাছ শরীরের আমিষের যোগান দেয়। আমরা মাছে ভাতে বাঙ্গালী, তাই মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়াতে হবে। কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে যেকোন মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশ সরকার মাছের উৎপাদন বাড়াতে নানামুখি উদ্যোগ নিচ্ছে। তারা আরো বলেন, মাছ চাষে বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের অর্থনীতির চাকা ঘুরবে।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো. নাজমুল হোসেন, কৃষি কর্মকর্তা মো. কিশোর আহম্মেদ, নির্বাচন অফিসার মো.সাহিদ হোসেন, শিক্ষা অফিসার সুলতানা আছমা খান, বিআরডিপি কর্মকর্তা মো.ইব্রাহিম মিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মন্ডল, ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. শাহীন হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারি, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা, উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়। এর আগে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শুকনা খাবার গরীব/দুস্থ্য পরিবাবের মাঝে বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ সংসদ সদস্য ইঞ্জি মঈনুল ইসলাম খান শান্ত।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৫ ৭ বার পঠিত | ● জাতীয় ● পক্ষ ● মৎস্য ● সিংগাইর