ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা

বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা


বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা

কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া এক যুবককে গোপনে বিয়ে করেছেন বলে গুঞ্জন চলছে। এমনকি চুক্তিভিত্তিক বিয়ের কথাও সামনে আসে। এবার এসব গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা। জানালেন, তার বিয়ের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

সম্প্রতি ফেসবুক পোস্টে প্রভা স্পষ্ট করে জানান, তিনি বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কেও তিনি আবদ্ধ হননি। তার ভাষায়, ‘আমাকে ঘিরে ছড়ানো কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা

হঠাৎ করে ছড়িয়ে পড়া এই গুঞ্জনের উৎস মূলত প্রভার কয়েকটি সামাজিক পোস্ট। গত এপ্রিলে আংটি পরা একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। এরপর আংটি ও হাতে ফুল থাকা আরেকটি ছবি প্রকাশের পর কৌতূহল বাড়তে থাকে নেটিজেনদের। সেখান থেকেই ধীরে ধীরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে সেই গুঞ্জন আরও জোরালো হয়। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবকের সঙ্গে গোপনে বিয়ে করেছেন প্রভা। পরে সেই দাবির সঙ্গে যুক্ত হয় চুক্তিভিত্তিক বিয়ের প্রসঙ্গও। তবে এসব তথ্যের কোনোটি সত্য নয় বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা

শুধু বিয়ের গুঞ্জন নয়, এ ধরনের খবর প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তার দাবি, এ বিষয়ে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। নিজেদের মতো করে নানা তথ্য লেখা হচ্ছে।

দায়িত্বশীলতার বিষয়টি উল্লেখ করে প্রভা বলেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে ভয়ংকর মানুষ, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরা সম্ভব। এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি।

প্রভার বক্তব্যে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানোর বিষয়টিও নতুন করে সামনে এসেছে। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা নতুন নয়। বিশেষ করে কোনো ছবি বা পোস্টের সূত্র ধরে অনুমান, জল্পনা কিংবা অসম্পূর্ণ তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়।

শেষে নিজের অনুসারীদের উদ্দেশে প্রভা অনুরোধ করেন- গুজব বা অপপ্রচারে কান না দিতে। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য জানার জন্য ফেসবুক পেজে দৃষ্টি রাখতে বলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৩১   ৯০ বার পঠিত  | ●   ●







বিনোদন থেকে আরও...


● ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ
● ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী
● আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন
● প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান
● পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অধরা খান



আর্কাইভ