![]()
ভোলা: ‘একটি প্রজন্মকে রাসূলের সিরাত শেখানো মানে একটি সুন্দর জাতি গড়ার বীজ বপন করা’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উত্তর বাজার বায়তুল রেদোয়ান জামে মসজিদের আয়োজনে মাসব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৪টি বিদ্যালয়ের ৩০৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন শিক্ষার্থী বিজয়ী হন।
১৮ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের আগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, আব্দুস সামাদ স্যার, মোশারফ হোসেন মতিন, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হাওলাদার, অত্র মসজিদের খতিব মুফতি শরীফ মাহমুদ এবং মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানসহ আরও অনেকে।
উল্লেখ্য, সিরাত প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে গত ১৩ আগস্ট উপজেলার সব হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে ৯০০টি প্রশ্নোত্তরসংবলিত শিট প্রদান করে এক মাস প্রস্তুতির সুযোগ দেওয়া হয়। পরে লালমোহন উপজেলার ৩৪টি স্কুলের শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে—গ্রুপ ‘এ’-তে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি এবং গ্রুপ ‘বি’-তে অষ্টম থেকে দশম শ্রেণি—মোট ৪৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন।
গত ১১ সেপ্টেম্বর ৯০০টি প্রশ্ন থেকে ১০০ নম্বরের পরীক্ষায় ৩০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫০ জন বিজয়ী হন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৩৭:০৭ ১২ বার পঠিত | ● প্রতিযোগিতা ● লালমোহন ● সিরাত