ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কিশোর গ্যাংয়ের হামলায় বাউফলে ছাত্রদল নেতা গুরুতর আহত চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁও: পীরগঞ্জে অবৈধভাবে রাসায়নিক সার মজুদের দায়ে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ২১ বস্তা সার বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের সাব-ডিলার মোতাহার হোসেনকে এ জরিমানা ও সার বাজেয়াপ্তের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক ও স্থানীয়রা জানান, উপজেলার জাবরহাট ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের বাড়িতে অবৈধভাবে সার মজুত রাখা হয়েছে—এমন খবর পেয়ে স্থানীয় কৃষকেরা সেখানে যান। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে মজুদ করা ৭ বস্তা টিএসপি ও ১৪ বস্তা পটাশ সার জব্দ করে।

পরে রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ী মোতাহার হোসেন সার মজুদের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী মোতাহার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

একই আদেশে জব্দ করা সার বাজেয়াপ্ত করে স্থানীয় কৃষকদের কাছে প্রকাশ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আগামী রবিবার প্রকাশ্যে এসব সার বিক্রি করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, রাসায়নিক সারের সংকট সৃষ্টির চেষ্টা করা হলে, যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৮   ১৫ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ



আর্কাইভ