ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কিশোর গ্যাংয়ের হামলায় বাউফলে ছাত্রদল নেতা গুরুতর আহত চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার

লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার

ভোলা: ‘একটি প্রজন্মকে রাসূলের সিরাত শেখানো মানে একটি সুন্দর জাতি গড়ার বীজ বপন করা’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উত্তর বাজার বায়তুল রেদোয়ান জামে মসজিদের আয়োজনে মাসব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৪টি বিদ্যালয়ের ৩০৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন শিক্ষার্থী বিজয়ী হন।

১৮ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের আগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, আব্দুস সামাদ স্যার, মোশারফ হোসেন মতিন, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হাওলাদার, অত্র মসজিদের খতিব মুফতি শরীফ মাহমুদ এবং মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানসহ আরও অনেকে।

উল্লেখ্য, সিরাত প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে গত ১৩ আগস্ট উপজেলার সব হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে ৯০০টি প্রশ্নোত্তরসংবলিত শিট প্রদান করে এক মাস প্রস্তুতির সুযোগ দেওয়া হয়। পরে লালমোহন উপজেলার ৩৪টি স্কুলের শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে—গ্রুপ ‘এ’-তে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি এবং গ্রুপ ‘বি’-তে অষ্টম থেকে দশম শ্রেণি—মোট ৪৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন।

গত ১১ সেপ্টেম্বর ৯০০টি প্রশ্ন থেকে ১০০ নম্বরের পরীক্ষায় ৩০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫০ জন বিজয়ী হন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৭:০৭   ১১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ
চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়
লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার



আর্কাইভ