ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন

ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন

শোবিজ তারকাদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে এআই। তাঁদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে এআইয়ের মাধ্যমে তৈরি বিকৃত কনটেন্টে ছেয়ে যাচ্ছে ইন্টারনেট। এ নিয়ে অনেক তারকাই সরব হচ্ছেন এবং আইনি ব্যবস্থাও নিচ্ছেন।

এবার নিজের ডিজিটাল স্বত্বা সুরক্ষার আবেদন নিয়ে ভারতের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। এ সময় ব্যক্তিস্বত্বার অধিকারসংক্রান্ত আইনি প্রশ্নের বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দিতে কৃতির আইনজীবীদের নির্দেশ দেন আদালত।

অভিনেত্রীর আইনজীবীদের জমা দেওয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ অক্টোবর।

অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে তারকাদের নাম ও ছবি ব্যবহার, এআই দিয়ে তৈরি কনটেন্ট, ডিপফেক এবং ডিজিটাল ছদ্মপরিচয়ের ঘটনা এখন প্রায়ই ঘটছে। ভুয়া পণ্যের প্রচারে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয় নিয়েও আদালতে মামলা হচ্ছে। কৃতির আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারেনি। সিনেমাটির গল্পের দুর্বলতা নিয়ে হয়েছে নানা সমালোচনা। এতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৭   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি
● ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন
● অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী
● কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
● ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ



আর্কাইভ