ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও তারকারা যে সাধারণ মানুষের মতোই, তার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল।
দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা যায় তাঁকে। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।
ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মেতে উঠেছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতেই হাত মুছে নেন তিনি। সেই দৃশ্যই ধরা পড়ে ভিডিওতে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও তাঁর এমন সহজ-স্বাভাবিক আচরণ ভক্তদের নজর কেড়েছে।
বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম হলেও তিনি বড় হয়েছেন মুম্বাইয়ে। তাঁর এই ভিডিওতে বাঙালিয়ানার ছাপ খুঁজে পেয়েছেন নেটিজেনরা।
এমনিতেই মুম্বাইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনে বাঙালিয়ানার ছোঁয়া থাকে। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও তার প্রতিফলন দেখা যায়। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের এই ভিডিও দেখে অনেকে তাঁকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’
এন/এস
বাংলাদেশ সময়: ২২:২৬:১৮ ১৫ বার পঠিত | ● কাজল ● কাজলের দুর্গাপূজা ● কাজলের ভাইরাল ভিডিও ● মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজা