ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান • সাত মাসেই সরকার দিশেহারা, বিএনপির অপরিপক্ব নেতৃত্বকে দুষলেন গোলাম পরওয়ার • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর • হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২ • সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন • ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার • প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি • দাফন সম্পন্ন দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেনের • পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর • বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার

সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬


সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার

কুষ্টিয়া: ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. হামিদুল ইসলাম টিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হামিদুল ইসলাম টিটন দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. জয়নুল আবেদীন। এ সময় তাঁর সঙ্গে পুলিশের একটি দল ছিল।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের সি/আর ৪৩৭/১৮ নম্বর মামলায় হামিদুল ইসলাম টিটনের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ডের রায় দেন যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, মামলার রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:০৯:৪১   ২০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার
● কুষ্টিয়ায় গৃহবধূর মুখে হারপিক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে
● মহানবমীতে ভেড়ামারার মাতৃমন্দিরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী
● কয়রায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাপ্পী, সম্প্রীতি প্রতিষ্ঠার অঙ্গীকার
● সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ যুবক আটক



আর্কাইভ