ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি • সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে

খুলনা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিয়মিত ফোনে ও ভিডিও কলে কথা হয় বলে দাবি করে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার ও প্রতারণার অভিযোগ উঠেছে কয়রা ইউনিয়ন পরিষদের দফাদার মতিয়ার রহমানের বিরুদ্ধে। পরিষদে সেবা নিতে আসা মানুষের সঙ্গে দুর্ব্যবহার, টাকা ছাড়া কাজ না করা এবং কাগজপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের সমর্থনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান ও পরিষদের একাধিক সদস্যও মতিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে প্রচার করে তিনি সাধারণ মানুষের মধ্যে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, মতিয়ার রহমান বিভিন্ন সময় দাবি করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নিয়মিত কথা হয়। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্যদের কাছেও তিনি এমন কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি তুলে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান।

কয়রা ইউনিয়ন পরিষদের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আসাদুল হক বলেন, ‘দফাদার মতিউর রহমানের ব্যবহার খুবই খারাপ। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। টাকা না দিলে কাজ করে দেন না বলেও অভিযোগ রয়েছে। এমনকি অনেক সময় মানুষের কাগজপত্র ছিঁড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁর এমন আচরণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, মতিয়ার রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর পরিষদের ১২ সদস্যের সমর্থনে একটি রেজুলেশন গ্রহণ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আল বাকি বলেন, ‘বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দফাদার মতিয়ার রহমান বলেন, ‘দফাদারের চাকরি করি তাই কী হইছে? চাকরি যদি না থাকে থাকুক। আমি শিক্ষিত মানুষ। অ্যাডভোকেট পড়ছি, আইনজীবী হব। এ চাকরি না থাকলে কিছুই আসে যায় না।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

স্থানীয়দের দাবি, বিভিন্ন ব্যক্তির কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে মোবাইল ফোন ও ভিডিও কলে কথা বলার কথা প্রচার করেন মতিয়ার রহমান। এভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের একজন কর্মচারীর কাছ থেকে তাঁরা দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ প্রত্যাশা করেন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪২   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে
● ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
● কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি
● কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর
● সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার



আর্কাইভ