ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ধমনি ছিঁড়ে মারা যান ট্রাম্পের মিত্র গ্রাহাম, ধারণা চিকিৎসকের

ধমনি ছিঁড়ে মারা যান ট্রাম্পের মিত্র গ্রাহাম, ধারণা চিকিৎসকের


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


ধমনি ছিঁড়ে মারা যান ট্রাম্পের মিত্র গ্রাহাম, ধারণা চিকিৎসকের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান সহযোগী ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছে তাঁর কার্যালয়। চিকিৎসকের বরাত দিয়ে বলা হয়েছে, অ্যারোটা ছিঁড়ে যাওয়ার কারণে গ্রাহামের মৃত্যু হয়ে থাকতে পারে।

অ্যারোটা বলতে হৃদপিণ্ড থেকে রক্তবহনকারী প্রধান ধমনিকে বোঝায়। সোমবার গ্রাহামের কার্যালয় জানিয়েছে, মেডিকেল এক্সামিনারের একটি প্রাথমিক প্রতিবেদনে অ্যারোটা ছিঁড়ে যাওয়ার তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, অ্যারোটার ভেতরের দেয়ালে ফাটল বা ছিঁড়ে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘অ্যারোটিক ডিসেকশন’ বলা হয়। এটি গ্রাহামের ধমনি শক্ত হয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত ছিল। বিষাক্ত পদার্থ সংক্রান্ত (টক্সিকোলজিক্যাল) এবং আণুবীক্ষণিক (মাইক্রোস্কোপিক) পরীক্ষার পর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ প্রকাশ করা হবে।

গ্রাহামের মৃত্যু নিয়ে রোববার প্রথম তথ্য প্রকাশ করে তাঁর কার্যালয়। তখন বলা হয়েছিল, হঠাৎ অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান নেতা ছিলেন।

আগ্রাসী পররাষ্ট্র নীতিবিষয়ক কাজের জন্য পরিচিত গ্রাহাম ইরান যুদ্ধের কট্টর সমর্থক ছিলেন। বিগত বছরগুলোতে তিনি ট্রাম্প ও বাইডেন-উভয় প্রশাসনকেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জোগানোর জন্য জোরালো আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুন:ট্রাম্পের মিত্র, ইসরায়েলের ‘সেরা বন্ধু’ গ্রাহাম মারা গেছেন

বাংলাদেশ সময়: ১৮:২৪:৫৭   ৮৯ বার পঠিত  |







আন্তর্জাতিক থেকে আরও...


পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকার
পুলিশি হেফাজতে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে মমতার গাড়িতে হামলা
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ভারতের কোনো ভূমিকা ছিল না: জয়সোয়াল
ভাইরাল ভিডিও, গুজব নাকি দারিদ্র্য—স্পেন সীমান্তে হঠাৎ কেন অভিবাসনপ্রত্যাশীদের ঢল



আর্কাইভ