ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের ছক ইনফান্তিনোর

২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের ছক ইনফান্তিনোর


খেলাধুলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


 ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের ছক ইনফান্তিনোর

ফুটবল বিশ্বকাপের পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৬ বিশ্বকাপে ৩২ দলের সনাতন রূপ বদলে দলসংখ্যা ৪৮-এ উন্নীত করা হয়েছে। ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে ৬৪ দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখবে ফিফা। সুইস সংবাদমাধ্যম ‘ব্লুউইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ইনফান্তিনোর মতে, ৪৮ দলের বর্তমান ফরম্যাটটি মাঠের খেলায় এবং ব্যবসায়িক দিক থেকে ‘শতভাগ সফল’ হয়েছে। যদি ২০৩০ আসর থেকে ৬৪ দলের এই নতুন প্রস্তাব কার্যকর হয়, তবে ২০২৬ বিশ্বকাপের তুলনায় আরও ১৬টি দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে।

ফিফা সভাপতি এই ভাবনার সপক্ষে যুক্তি দিয়ে বলেন, বিশ্বকাপ ফুটবল কেবল ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকার একক সম্পত্তি নয়, এটি পুরো বিশ্বের হওয়া উচিত। প্রতিটি দেশেরই ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখার অধিকার রয়েছে। বড় মঞ্চে সুযোগ পেলে অপেক্ষাকৃত ছোট ফুটবল শক্তিগুলোও তাদের লক্ষ্য ঠিক রাখতে পারবে এবং ফুটবলের উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহিত হবে।

বিশ্বকাপকে ৬৪ দলে রূপ দেওয়ার এই মাস্টারপ্ল্যানটি প্রথম সামনে আসে ২০২৫ সালের মার্চে। ফিফা কাউন্সিলের এক সভায় উরুগুয়ের প্রতিনিধি ইগনাসিও আলোনসো প্রথম এই ধারণাটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা (কনমেবল)-এর সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেসও বিষয়টিকে জোরালো সমর্থন দিয়ে বলেছেন, বিশ্বকাপের ১০০ বছর পূর্তির আসরটি যদি ৬৪ দল নিয়ে করা যায়, তবে সেটি হবে ‘স্বপ্নের মতো’।

২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন মহাদেশের ছয়টি দেশে। উদ্বোধনী পর্যায়ে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে। বাকি অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে ৬৪ দলের ফরম্যাট চালু হলে দক্ষিণ আমেরিকার তিন দেশ পূর্ণাঙ্গ গ্রুপ পর্ব আয়োজনের দাবিও তুলতে পারে, কেবল প্রতীকী ম্যাচ নয়।

তবে এই প্রস্তাবের বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ইতোমধ্যে এটিকে খারাপ ধারণা বলে মন্তব্য করেছেন। তার মতে, এতে বিশ্বকাপের মান ক্ষতিগ্রস্ত হবে এবং বাছাইপর্বের গুরুত্বও কমে যাবে। একই অবস্থান নিয়েছেন কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানিও।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:০৭   ২০৪ বার পঠিত  | ●   ●







খেলা থেকে আরও...


● অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ
● আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই
● যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া
● পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি
● সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ, জয়ের তাড়নায় শমিত



আর্কাইভ