ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » পেদ্রি-চুয়ামেনি বেঞ্চে, কেমন হবে স্পেন-ফ্রান্সের একাদশ

পেদ্রি-চুয়ামেনি বেঞ্চে, কেমন হবে স্পেন-ফ্রান্সের একাদশ


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 পেদ্রি-চুয়ামেনি বেঞ্চে, কেমন হবে স্পেন-ফ্রান্সের একাদশ

স্পেনের মিডফিল্ডের প্রাণভ্রমরা হয়ে উঠেছিলেন পেদ্রি। বার্সার মিডফিল্ডও পরিচালনা করেন তিনি। কিন্তু বিশ্বকাপে চেনা সেই পেদ্রির দেখা পাচ্ছেন না স্পেনের কোচ লা ফুয়েন্তে। যে কারণে ফ্যাবিয়ান রুইজকে একাদশে জায়গা দিয়ে পেদ্রিকে বেঞ্চে রাখছেন লা রোজাদের কোচ।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও বেঞ্চে রাখছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনিকে। ডিফেন্সিভ এই মিডফিল্ডার ইনজুরিতে পড়েছিলেন। তার জায়গায় মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে ঢোকেন মানু কোনে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চুঁয়ামেনি পূর্ণ অনুশীলন করেছেন। তারপরও ফাইনালের লড়াই ফুলফিট কোনের ওপর ভরসা রাখতে পারেন লেস ব্লুজ কোচ।

দুই দলের জন্য সুখবর হলো, এর বাইরে ইনজুরি বা ফিটনেস নিয়ে কোন সংকট নেই। স্পেন টুর্নামেন্টের শুরুতে লামিন ইয়ামালের ফিটনেস নিয়ে সংকটে ছিল। তা কাটিয়ে উঠেছে। ফাইনালের লড়াইয়ের আগে কিলিয়ান এমবাপ্পেও ফিটনেস জটিলতায় ভুগছিলেন। তবে শুরুতে বা পুরো ম্যাচ খেলা নিয়ে শঙ্কা নেই তারও।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ:মাইক মাইগন্যান, জুলেন কুন্দে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, আন্দ্রে রাবিওর, মানু কোনে, উসমান ডেম্বেলে, মাইকেল ওলিস, ডিজেরি দুয়ে, কিলিয়ান এমবাপ্পে।

স্পেনের সম্ভাব্য একাদশ:উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, দানি অলমো, অ্যালেক্স বায়েনা, মাইকেল ওয়ারজাবাল, লামিনে ইয়ামাল।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০০   ১৩৪ বার পঠিত  |







খেলা থেকে আরও...


১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা
ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস
আজ চ্যাম্পিয়নস লিগের ড্র, কার সঙ্গে খেলবে পিএসজি-রিয়াল-বার্সা?
‘আমি চাই না আপনারা কোচ হয়ে বিদেশ সফরে যান’—ফেডারেশন কর্তাদের ক্রীড়া প্রতিমন্ত্রী
২২ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, এখন আরও ম্যাচ আয়োজন করতে চায় ডারউইন



আর্কাইভ