ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » ১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা


খেলাধুলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬


১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় আরও এক তরুণ মুখ। জার্মানির ১৬ বছর বয়সী সেন্ট্রার ব্যাক মিকেল বাজাকে দলে ভেড়ানোর ব্যাপারে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছেছে কাতালান ক্লাবটি। জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী মঙ্গলবার মেডিকেল পরীক্ষা শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তিতে সই করার কথা বাজের। ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি।

তবে এখনই বার্সেলোনার মূল দলের দরজা খুলছে না এই সেন্টার-ব্যাকের জন্য। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে অনূর্ধ্ব-১৯ দল ও বার্সা আতলেতিকের হয়ে খেলবেন তিনি। সেখানেই ধীরে ধীরে নিজেকে তৈরি করে পরে মূল দলের জন্য বিবেচিত হবেন।

বাজাকে দলে আনার পেছনে বড় ভূমিকা রয়েছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের। জার্মান যুব দলের হয়ে খেলার সময় থেকেই এই তরুণকে নজরে রেখেছিলেন ফ্লিক। পরে বাজাকে দলে ভেড়াতে ক্লাব কর্তৃপক্ষকে তিনিই আগ্রহী করে তোলেন।

বার্সেলোনায় আসার আগে অবশ্য আরও একটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাজা। জুভেন্টাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেই কাতালান ক্লাবটিকে বেছে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৬   ১৩৯ বার পঠিত  | ●







খেলা থেকে আরও...


● অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ
● আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই
● যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া
● পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি
● সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ, জয়ের তাড়নায় শমিত



আর্কাইভ