ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী

১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


\ বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ, স্বামীর বিরুদ্ধে সেলিনার অভিযোগ

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি অভিযোগ করেছেন, ১৫ বছরের দাম্পত্যের ইতি টানতে গিয়ে তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অস্ট্রিয়ার ব্যবসায়ী স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাঁর আইনি লড়াই চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি।

সেলিনার দাবি, বিচ্ছেদের আইনি খরচ বহন করতে না পারলে তাঁকে পরিচারিকার কাজ করে উপার্জনের পরামর্শ দেওয়া হয়েছিল।

অভিনেত্রীর ভাষ্য, চার সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি স্বামীর কাছ থেকে আলাদা হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই অনুরোধে সাড়া মেলেনি। বরং বিচ্ছেদের প্রক্রিয়ায় নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

পিটার হাগের সঙ্গে ১৫ বছরের সংসার ভাঙার সিদ্ধান্ত নেওয়ার পর কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, পোস্টে সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন সেলিনা।

তাঁর দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকীর উপহার পাওয়ার প্রত্যাশা করেছিলেন। কিন্তু উপহারের বদলে হাতে আসে বিচ্ছেদের নোটিশ।

সেলিনা লেখেন, ‘এক বছর আগে, একটি সুটকেস নিয়ে মুম্বাইয়ে ফিরেছিলাম। তাতে ছিল প্রয়োজনীয় নথি, প্রয়াত মায়ের শাড়ি আর একরাশ যন্ত্রণা।’

অভিনেত্রীর দাবি, মামলার প্রথম শুনানিতে বিচারক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ চূড়ান্ত করার জন্য নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। সেই সুযোগে সন্তানদের কথা বিবেচনা করে স্বামীর কাছে শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার অনুরোধ জানান তিনি।

সেলিনার কথায়, ‘আমি কথা দিয়েছিলাম, ওর অত্যাচার ও মানসিক যন্ত্রণার কথা আদালতে বলব না। সন্তানদের কথা ভেবে যেন শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাই, এটুকুই চেয়েছিলাম।’

তবে আইনি খরচ চালানোর সামর্থ্য নিয়ে কথা বলার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে বলে অভিযোগ তাঁর। সেলিনার দাবি, পিটার তাঁকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলেন। অর্থের অভাব হলে পরিচারিকার কাজ করার পরামর্শও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।

সেলিনার আরও অভিযোগ, সন্তানদের তাঁর বিরুদ্ধে প্রভাবিত করা হচ্ছে। পাশাপাশি তাঁকে মানসিকভাবে অসুস্থ মা হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে বলেও দাবি করেছেন তিনি। এমন পরিস্থিতিতে অস্ট্রিয়ায় প্রতিবেশীদের সহায়তায় রাত ১টার দিকে বাড়ি ছাড়েন বলে জানিয়েছেন সেলিনা। বলিউড অভিনেত্রী লারা দত্তও তাঁর সঙ্গে ঘটে চলা পরিস্থিতির সাক্ষী ছিলেন বলে দাবি করেছেন তিনি।

সন্তানদের যৌথ অভিভাবকত্ব নিয়ে এখনো আইনি লড়াই চলছে বলে জানিয়েছেন সেলিনা। নানা প্রতিকূলতার মধ্যেও ন্যায়বিচারের প্রত্যাশা ছাড়েননি তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘তবু আমি ন্যায়বিচারের অপেক্ষা করব। এই একা মা লড়াই চালিয়ে যাবে।’

সূত্র: আনন্দবাজার অনলাইন

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩২:৪১   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ
● ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী
● আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন
● প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান
● পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অধরা খান



আর্কাইভ