ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ

ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ


বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


\ ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ

অভিনয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন মেহজাবীন চৌধুরী। নাটকে সাফল্যের পর পা রেখেছেন সিনেমায়, সেখানেও প্রশংসা কুড়াচ্ছেন তিনি। তবে পর্দার এই সাফল্যের বাইরেও মেহজাবীনের রয়েছে ব্যক্তিগত কিছু স্বপ্ন, যেগুলো একে একে পূরণ করছেন অভিনেত্রী।

এবার থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে পূরণ করলেন তেমনই একটি স্বপ্ন। সরাসরি উপভোগ করলেন তুমুল জনপ্রিয় কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ডের কনসার্ট।

বর্তমানে দ্য উইকেন্ড তাঁর জনপ্রিয় মিউজিক ট্যুর ‘আফটার আওয়ারস টিল ডন ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন। এই সফরের অংশ হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে ১১, ১২ ও ১৩ অক্টোবর টানা তিন দিন তিনটি কনসার্ট করেছেন তিনি। এর মধ্যে কোনো এক দিনের শোতে অংশ নেন মেহজাবীন।

এই সফরে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী, নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীব। প্রিয় শিল্পীর কনসার্ট উপভোগ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত মেহজাবীন। বুধবার (১৪ অক্টোবর) ফেসবুকে একটি ট্রানজিশন ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দ্য উইকেন্ডের গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে কখনো হোটেলের বিছানা থেকে উঠতে, কখনো বিমানে চড়তে, আবার কখনো হোটেল থেকে বের হতে দেখা যায় তাঁকে। শেষ দৃশ্যে কনসার্টের মৃদু আলোয় আদনানের সঙ্গে প্রিয় শিল্পীর গান উপভোগ করেন মেহজাবীন। এ সময় গায়কের সঙ্গে গলাও মেলান তিনি।

ভিডিওটির ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘আরো একটা স্বপ্ন পূরণ হলো—দ্য উইকেন্ডকে লাইভে দেখা ও শোনা।’

২০২২ সালের জুলাইয়ে শুরু হয়েছিল দ্য উইকেন্ডের এই কনসার্ট ট্যুর। এখনো চলছে এর বিভিন্ন শো। ট্যুরের অংশ হিসেবে এ পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে প্রায় ১৭০টি কনসার্ট করেছেন তিনি। ২০২৫ সালের নভেম্বরেই এই মিউজিক ট্যুরের টিকিট বিক্রি থেকে আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ফলে ইতিহাসের অন্যতম সফল মিউজিক ট্যুর হিসেবে বিবেচিত হচ্ছে এটি।

উল্লেখ্য, দ্য উইকেন্ডের আসল নাম অ্যাবেল তাসফায়ে। কানাডিয়ান এই শিল্পী বর্তমান সময়ে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। চারটি গ্র্যামি ও ২০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার পেয়েছেন তিনি। স্পটিফাইয়ে মাসিক শ্রোতার সংখ্যা ১০ কোটি ছাড়ানো প্রথম শিল্পীও তিনি। শুধু তা-ই নয়, ২০২৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সংগীতশিল্পীও দ্য উইকেন্ড। এ ছাড়া স্পটিফাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান ‘ব্লাইন্ডিং লাইটস’-এর শিল্পী তিনি। প্ল্যাটফর্মটিতে গানটির স্ট্রিমিং সংখ্যা ৫ দশমিক ৬ বিলিয়নের বেশি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৭   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ
● ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী
● আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন
● প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান
● পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অধরা খান



আর্কাইভ