ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ট্রেন কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কালীগঞ্জে ট্রেন কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


কালীগঞ্জে ট্রেন কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুর: কালীগঞ্জে আড়িখোলা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন ঘোড়াশালগামী রেলপথের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানায়। পরে স্টেশন মাস্টার নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে, দুপুর সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরনে ছিল ফ্যাকাশে সবুজ রঙের টি-শার্ট এবং কালচে রঙের প্যান্ট।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে ট্রেন থেকে পড়ে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৪   ৩২০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ