ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় তালা ভেঙে ঘর দখলের চেষ্টা

পাইকগাছায় তালা ভেঙে ঘর দখলের চেষ্টা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


পাইকগাছায় তালা ভেঙে ঘর দখলের চেষ্টা

খুলনা: পাইকগাছায় বসতবাড়ি ও জমি নিয়ে ননদ ও ভাবীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ঘর দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ, আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের উপস্থিতিতে শালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর মৌজায় মৃত শেখ আমজাদুর রহমানের ছোট স্ত্রী’র মেয়ে মনজিলা খাতুন, বড় স্ত্রীর ছেলে আওরঙ্গজেবের স্ত্রী সাথী আজাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। বসতবাড়ি ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।
মনজিলা খাতুন জানান, মৃত আমজাদুর রহমানের তিন স্ত্রী, ছয় ছেলে ও চার মেয়ে ছিল। কপিলমুনির নাছিরপুর মৌজায় তার মালিকানাধীন সাড়ে ১৫ শতক জমির উপর একটি চারতলা বিশিষ্ট ভবন রয়েছে। তিনি তার ওয়ারিশ অনুযায়ী প্রাপ্য এক শতক জমির উপর নির্মিত পাকা বসতবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
মনজিলা আরও জানান, আমজাদুর রহমান জীবদ্দশায় বড় স্ত্রীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে দানপত্রের মাধ্যমে ওই জমির মালিকানা দেন। তবে দুই মেয়ে, মনজিলা ও রেজিনা, ওয়ারিশ হিসেবে জমির ভোগদখলে রয়েছেন। দানপত্রের বৈধতা নিয়ে মনজিলা পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে ১৩৩/২০০৬ নং মামলা করেন, যা এখনও বিচারাধীন রয়েছে। এ ছাড়া নগরশ্রীরামপুর মৌজায় ৭৭ শতক জমি নিয়েও বিরোধ চলছে, যেখানে মনজিলা প্রায় ৫ শতক জমির দাবি করেছেন।
মনজিলা অভিযোগ করে বলেন, দেশের বাইরে অবস্থানকালে প্রতিপক্ষ সাথী আজাদ গং তার কপিলমুনি নাছিরপুরের বাড়িটি সংস্কারের নাম করে দখলের চেষ্টা চালায়। তিনি আরো জানান, নিজের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে সাথী আজাদ ও তার সহযোগীরা জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে।
অন্যদিকে সাথী আজাদ দাবি করেন, আমাদের নিজস্ব বসতঘরে মনজিলা খাতুন তালা মেরে দেন। আমরা সেই তালা ভেঙেছি।
শনিবার সকালে উভয় পক্ষের উপস্থিতিতে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযোগকৃত জমি পরিমাপ করে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪০:১৩   ২৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ