ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ,আতঙ্কিত ৩০ হাজার পরিবার

হাতিয়ায় নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ,আতঙ্কিত ৩০ হাজার পরিবার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


হাতিয়ায় নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ,আতঙ্কিত ৩০ হাজার পরিবার

নোয়াখালী: হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ বয়ারচর চরগাশিয়া ঢালচর এলাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সব এলাকায় সম্পূর্ণভাবে বেড়িবাঁধটি ভেঙে না গেলেও কয়েকটি এলাকায় এক-তৃতীয়াংশ বাঁধ ভেঙে গেছে। যেকোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ টুকুও। দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশটুকু মেরামত না করলে ক্ষতির মুখে পড়বে বেড়িবাঁধের ভেতরের বসবাস করা প্রায় ৩০ হাজার পরিবার।
অমাবস্যার প্রভাব ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত হাতিয়ার স্থানে স্বাভাবিকের তুলনায় ৩/৪ ফুট উচ্চতায় জোয়ার হয়। সঙ্গে প্রচণ্ড ঝড়ো বাতাস ছিল। পূর্ব দিক থেকে ৩/৪ ফুট উচ্চতার জোয়ারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় চরঈশ্বর ইউনিয়নের নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় অর্ধেক।
চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ ও স্থানীয় বাসিন্দারা বলছে, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে গত বছর ৪ কিলোমিটার এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। যার ফলে ঝড় জলোচ্ছ্বাস, জোয়ারের পানি থেকে রক্ষা পায় চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম, বাদশা মিয়া হাজি গ্রাম, ৭ নং গ্রাম, হামিদুল্লাহ গ্রামসহ কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার। বেড়িবাঁধ এসব গ্রামে বেড়েছে ফসলি জমি, মাছের প্রজেক্ট ও পুকুর।কিন্তু প্রচণ্ড জোয়ারে বেড়িবাঁধটি প্রায় ২ কিলোমিটারে ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ।
তারা বলছেন, বাঁধের বিভিন্ন অংশে যে পরিমাণ ভেঙেছে স্বাভাবিক জোয়ারে সম্পূর্ণভাবে বাঁধটি ভেঙে যাওয়া সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সামনে বর্ষাকাল। সে সময় সাগর আরও বেশি উত্তাল থাকবে। জোয়ারের উচ্চতাও বাড়বে কয়েক গুণ। তাই দ্রুত সময়ের মধ্যে এটি মেরামত না করলে চর ঈশ্বর ইউনিয়নের বেশিরভাগ অংশ ও সোনাদিয়া, তমরদ্দি ইউনিয়ন সাগরে বিলীন হয়ে যাবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়ায় সবচেয়ে বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে চরঈশ্বর ইউনিয়নের পূর্ব পাশে। এছাড়া নলচিরা সোনাদিয়া তমরদ্দি ও সূখচর ইউনিয়নের বেড়িবাঁধ অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২২:১১   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ