ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান

দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান


বোয়ালখালী,(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


 দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান

চট্রগ্রাম: বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ মাস ১৫ দিন বয়সী শিশু মিশকাত। সে চরণদ্বীপের সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ মাজেদুল হকের সন্তান।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) থেকে মিশকাত জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় অন্য একটি হাসপাতালেও নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকালে পুনরায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সন্তান হারিয়ে বিলাপ করতে করতে বাবা মাজেদুল হক বলেন, “একবারও বাবা ডাক শুনতে পারলাম না। বাবা বলার আগেই চুপ হয়ে গেছে মিশকাত।”

মিশকাতের মামা রিপন জানান, আছরের নামাজের পর চরণদ্বীপের নিজ বাড়িতে বাবার কোলে করে শেষবারের মতো নিয়ে আসা হয় ছোট্ট মিশকাতকে। পরে স্থানীয় মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। শিশু মিশকাতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:১৮   ১১৯ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ