ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুর: নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে।

বুধবার সকাল থেকেই তারা তার মায়ের সাথেই খেলা করছিল। তার নানার বাড়িতে বড় ভাই আব্দুর রহমান (০৬) টিউবওয়েলের পানি চেপে তার মাকে সাহায্য ও করেছিল। পাশেই পুরাতন খাল ছিল কয়েকদিন আগে সেটি সরকারিভাবে কাটা হয়েছিল। তাই খালটি অনেক গভীর।

গতকালকে তার মায়ের সাথে গোসল করতে গিয়ে তারা ওইখানে খেলা করছিলো। বুধবার সেই লোভে তার মাকে ফাঁকি দিয়ে তারা দুই ভাই সেখানে গিয়েছিলো। দুপুর ১টার দিকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়ির লোকজন তাদের অনেক খোঁজাখুজি করে। একপর্যায়ে বাড়ির সামনের সরকারি ভাবে কাটা খালেই তাঁদের লাশ ভেসে ওঠে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুইজন শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।

এন/ আর

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৭   ১১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ