ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মায়ের বুকের সঙ্গে শক্ত করে আঁকড়ে ছিলো তিন বছরের মেয়ে বিথী

মায়ের বুকের সঙ্গে শক্ত করে আঁকড়ে ছিলো তিন বছরের মেয়ে বিথী


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫


মায়ের বুকের সঙ্গে শক্ত করে আঁকড়ে ছিলো তিন বছরের মেয়ে বিথী

সুনামগঞ্জ: মা এই শব্দটাই যেন ভালোবাসার চূড়ান্ত রূপ। জীবনের শেষ মুহূর্তে সন্তানকে বাঁচাতে নিজের প্রাণ বিলিয়ে দিয়ে সেই সত্যই আবারও প্রমাণ করলেন এক অসহায় মা বিলকিস।

শুক্রবার (১৮ জুলাই) সকালে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নওনাগর এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হয় স্থানীয়রা। গ্রামের পাশের কাদামাটি মিশ্রিত পানিতে ভেসে ওঠে দুইটি নিথর দেহ একজন মা, আর তার বুকের সঙ্গে শক্ত করে আঁকড়ে ধরা তিন বছরের মেয়ে বিথী।

স্থানীয়দের ভাষ্যমতে, বিলকিস ছিলেন ডিভোর্সি। ভিক্ষা করে চলতেন কোনো রকমে। বৃহস্পতিবার বিকেলে মেয়েকে কোলে নিয়ে ফিরছিলেন বাড়ির পথে। পথে পানিতে ডুবে থাকা একটি রাস্তা পার হওয়ার সময় মা-মেয়ে দুজনেই পানিতে তলিয়ে যান। সেখান থেকেই শুরু হয় এক বিষাদঘন অধ্যায়।

রাত গড়িয়ে ভোর হলেও তাদের খোঁজ মেলেনি। শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখতে পান পানিতে একটি মৃতদেহ ভাসছে। কাছে যেতেই দেখা যায়, ছোট্ট বিথীকে বুকের মধ্যে জড়িয়ে আছেন বিলকিস—মৃত্যুর শেষ মুহূর্তেও যেন সন্তানকে আঁকড়ে রেখেছেন নিরাপত্তার সর্বশেষ চেষ্টায়।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, চাইলেই হয়তো মা উঠে আসতে পারতেন, কিন্তু মা কি কখনো সন্তানের প্রাণ ফেলে নিজে বাঁচে? ওঁনার মৃত্যু হয়েছে, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসার এমন নিদর্শন চিরকাল মানুষের মনে থাকবে।

এই করুণ দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। নওনাগর গ্রামে নেমে আসে শোকের ছায়া। চারদিকে শুধুই কান্না আর ভারী নিঃশ্বাস। সমাজের মানুষের মনে প্রশ্ন—একজন মা আর তাঁর শিশুর জীবনের এমন মর্মান্তিক পরিণতির দায় আসলে কে নেবে?

স্থানীয়রা বলছেন, বর্ষায় রাস্তা ডুবে যাওয়া এখানে নতুন কিছু নয়। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বারবার ঘটছে এমন দুর্ঘটনা। এখন প্রশ্ন—এই প্রাণগুলো কি অবহেলার বলি?

শেষ মুহূর্তে মেয়েকে জড়িয়ে ধরা মায়ের সেই দৃশ্য যেন চিরন্তন এক বিদায়ের প্রতিচ্ছবি। সমাজের বিবেককে নাড়া দিয়ে গেছে এই মৃত্যু যেখানে ভালোবাসা হার মানেনি মৃত্যুর কাছেও। শেষ আলিঙ্গনেই অমর হয়ে থাকবেন মা বিলকিস আর ছোট্ট বিথী।

এন. আর

বাংলাদেশ সময়: ২০:০২:২১   ১৬৬ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস



আর্কাইভ