ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চলতি মাসেই ‘জুলাই সনদ’ না হলে দায়ভার সরকারের: সালাহউদ্দিন আহমদ

চলতি মাসেই ‘জুলাই সনদ’ না হলে দায়ভার সরকারের: সালাহউদ্দিন আহমদ


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫


চলতি মাসেই ‘জুলাই সনদ’ না হলে দায়ভার সরকারের: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে এর জন্য দায়ী থাকবে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ‘যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানা-পিনা করছে, সন্ধ্যা বেলায় চলে যাচ্ছে এবং কোন সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা?’

শুক্রবার রাজধানীর মিরপুরে এক মৌন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। অথচ, বিএনপি ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে দলটি এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, মানুষের সেন্টিমেন্টের (অনুভূতি) বিরুদ্ধে গেছে- তারা এবার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আরেকটি দল রয়েছে যারা নাকি হাতপাখা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না।’

সালাহউদ্দিন বলেন, ‘আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি- এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করে এবং নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায় তাদের উদ্দেশ্যে হচ্ছে- ফ্যাসিবাদের দোসরা যেন আবার পুনর্বাসিত হয়।’

গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও সমাবেশে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৪৩   ১৭১ বার পঠিত  |      







প্রধান সংবাদ থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী



আর্কাইভ