ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিখোঁজের দুই দিন পর বাগানের ঝোপ থেকে জেলের লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর বাগানের ঝোপ থেকে জেলের লাশ উদ্ধার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫


নিখোঁজের দুই দিন পর বাগানের ঝোপ থেকে জেলের লাশ উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর একটি পরিত্যক্ত বাড়ির গাছের ঝোপের মধ্য থেকে সুবজ হাওলাদার (২৩) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) শেষ বিকালে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের শরিফপুর এলাকা থেকে গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত সবুজ ওই এলাকার বাশার হাওলাদারের ছেলে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার ঝগড়াঝাটি হয়। বুধবার দুপুরে আমেনার বড় ভাই ওই বাড়িতে গিয়ে সবুজকে হুমকি ধামকি দিয়ে তাকে নিয়ে চলে আসেন। এর কিছুক্ষন পরে সবুজও ঘর থেকে বের হয়ে যায়। রাতে সবুজ তার বন্ধু লালচানের ফোন দিয়ে আমেনাকে জানান তার বন্ধুদের গাঁজা খাওয়ার ছবি তোলা নিয়ে বন্ধুদের সঙ্গে তার ঝগড়া হয়েছে। পরে আজ সকালে স্থানীয় এক নারী গরু চড়াতে গিয়ে ওই বাড়ির ঝোপে তার লাশ দেখতে পান।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৮:৪৯   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ