ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামীলীগ নেতা গ্রেফতার, মুক্তির দাবীতে বিক্ষোভ

মনপুরায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামীলীগ নেতা গ্রেফতার, মুক্তির দাবীতে বিক্ষোভ


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


মনপুরায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামীলীগ নেতা গ্রেফতার, মুক্তির দাবীতে বিক্ষোভ

ভোলা: মনপুরায় অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আরও ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির’র নের্তৃত্বে আওয়ামীলীগ নেতা-কর্মিদের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ দালাল, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এনামুল হক, উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ রুবেল।

পরে গ্রেফতারকৃতদেরকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে ভোলা জেল হাজতে পাঠানো হয়।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামীলীগ নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডেভিলদের ধরতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে গ্রেপ্তারকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলমগীরের মুক্তির দাবিতে ভোলা জেল হাজতে নেয়ার সময় লঞ্চঘাটে বিক্ষোভ করে আ’লীগ নেতা কর্মিরা।

বিক্ষোভের খবর পেয়ে উপজেলার রামনেওয়াজ বাজারে ঝটিকা মিছিল বের করে উপজেলা বিএনপি। এছাড়াও হাজীর হাট বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা কর্মিদের মিছিলকে দুঃসাহস বলে আক্ষা দেন বিএনপি নেতারা। এবং আওয়ামীলীগ নেতাকর্মিদের হুশিয়ার করে প্রতিহতের ডাক দেন তারা।

এব্যাপারে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ একটি জঙ্গি সংগঠন। তারা এই মিছিল করে যে দুঃসাহস দেখিয়েছে তা জনসাধারনের জান মালের নিরাপত্তার জন্য হুমকি সরূপ। আমরা আওয়ামীলীগের সন্ত্রাসীদের এই দুঃসাহস শক্ত হাতে দমন করবো। সেইসাথে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, তাদেরক দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৬   ৮৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ