ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে সুদিব‍্যবসায়ী শাহজাহান মিয়া গ্রেফতার

নীলফামারীতে সুদিব‍্যবসায়ী শাহজাহান মিয়া গ্রেফতার


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫


নীলফামারীতে সুদিব‍্যবসায়ী শাহজাহান মিয়া গ্রেফতার

নীলফামারী: ডোমারের এক পল্লী থেকে কুখ্যাত সন্ত্রাসী ও সুদিব‍্যবসায়ী শাহজাহান মিয়া (৩৫) সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। ১৭ জুলাই রাতে নীলফামারীর ডোমার উপজেলার মৌজা পাঙ্গা ৩নং ওয়ার্ডের এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নীলফামারী আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলীর নেতৃত্বে ও ডোমার থানা পুলিশের যৌথ অভিযানে শাহজাহান মিয়াকে আটক করা হয়। আটককৃত শাহজাহান মিয়াকে পরবর্তীতে আইনগত ব‍্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়।
অভিযান চলাকালীন সময় শাহজাহান মিয়ার ঘড় তল্লাশি করে অনেকগুলো ফাঁকা স্ট্যাম্প, ফাকা চেক ও বেশ কিছু জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়।

জানা যায়, শাহজাহান মিয়া এলাকার বিভিন্ন লোকের কাছে সুধের বিনিময়ে টাকা দেয়। টাকা দেওয়ার সময় লোকজনের কাছ থেকে ফাকা স্ট্যাম্প, ফাকা চেক ও ন্যাশনাল আইডি কার্ড জমা রাখে যা পরবর্তীতে ফাকা স্ট্যাম্পে তার ইচ্ছা মত টাকা বসিয়ে এলাকার অনেক মানুষকে সর্বশান্ত করেন। গত দুই মাস আগে তার অত্যাচারে স্বপন নামে এক ব্যক্তি মারা যায়।
আরো জানা যায়,অভিযান চলাকালীন সময় সে সেনাবাহিনীর সাথে খুব খারাপ ব্যবহার করে এবং অস্ত্র ও ম্যাগাজিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাড়ির গেট বন্ধ করে সেনাবাহিনীর উপর আক্রমণ করার আদেশ দেয়।
মাদক ও প্রতারনা সংশ্লিষ্ট কর্মকাণ্ড কমিয়ে আনার লক্ষ্যে নীলফামারী আর্মি ক্যাম্প নিয়মিত তাদের দায়িত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করছে আসছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৬:১৮:০২   ২৯১ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ