ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫


মধ্যনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ: মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের মৃত শহর আলীর পুত্র নুরুল হক (৬০)। তার কাছ থেকে ৫২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটে জলুষা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই নাজমুল ইসলাম এবং এএসআই শাহ আশরাফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ।

অভিযান শেষে এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৬, তারিখ-১৮/০৭/২০২৫) দায়ের করেন। মামলার তদন্তভার এসআই মো. হামিদুর রহমানকে অর্পণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, মাদকবিরোধী এই অভিযান আমাদের চলমান কার্যক্রমের অংশ। মাদকের বিরুদ্ধে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৪   ৩১৪ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ