ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে গ্যাস লাইন বসানো হবে:খন্দকার আবু আশফাক

বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে গ্যাস লাইন বসানো হবে:খন্দকার আবু আশফাক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


 

বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে গ্যাস লাইন বসানো হবে:খন্দকার আবু আশফাক

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাস সংযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আবু আশফাক।
শনিবার সন্ধ্যায় দোহার উপজেলার নারিশা ইউনিয়নে সাতভিটা এলাকায় ৯ নং ওযার্ডের আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ প্রতিশ্রুতি দেন।

খন্দকার আবু আশফাক বলেন, ঢাকার এতো কাছে থেকেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানই হবে বিএনপি সরকারের প্রথম কাজগুলোর মধ্যে একটি।

বিএনপির প্রার্থী আবু আশফাক বলেন, বহু বছর ধরে ফাসিষ্ট শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্ঠা সালমান অনেক বার প্রতিশ্রুতি দেওয়া হলেও দোহার-নবাবগঞ্জবাসী এখনো গ্যাস পাইপলাইন সুবিধা থেকে বঞ্চিত। এতে গৃহস্থালি, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত পিছিয়ে আছে। ফলে দোহার নবাবগঞ্জে কর্মসংস্থানের কোন ব্যবস্থা হয়নি। গ্যাসের ব্যবস্থা হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, জাতীয়তাবাদী দল জাসাস এর সাবেক সহ- সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী ও তানভির আহম্ঢামেদ সানু মোল্লা, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সম্পা আকতার, যুবদলের সাবেক সভাপতি মো.জুলহাস বেপারী, ইউনিয়ন বিএনপি’র সাধারন- সম্পাদক জিকু বেপারী প্রমুখ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩২:৪৫   ২২৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ