ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় শিক্ষার্থীকে আটক রেখে পালাক্রমে ধর্ষণ

ডিমলায় শিক্ষার্থীকে আটক রেখে পালাক্রমে ধর্ষণ


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


ডিমলায় শিক্ষার্থীকে আটক রেখে পালাক্রমে ধর্ষণ
নীলফামারী: ডিমলা উপজেলায় খালিশা চাপানী ইউনিয়নে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ৫ ঘণ্টা আটক রেখে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষনকারী দুই যুবককে আসামী করে ডিমলা থানায় ধর্ষন মামলা য় দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের রাখি (ছদ্ম নাম) ১৫ বছর বয়সী ওই ছাত্রী দীর্ঘদিন ধরে নানার বাড়িতে থেকে ওই এলাকার একটি বিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। রোববার (৫ এপ্রিল-২০২৬) সকালে তার মা মাহবুবা বেগমকে নিয়ে নানী সেরিনা বেগম ডাক্তার দেখাতে রংপুর যান। বাড়িতে তখন ভুক্তভোগী (১৫) ও তার ছোট বোন (১৩) একা থাকার সুযোগে একই গ্রামের রবিউল ইসলাম শুকারুর ছেলে কাজল রানা (২১) ও বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান (২৪) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগীকে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে তুলে নিয়ে গিয়ে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

সন্ধ্যা পেড়িয়ে গেলেও ভুক্তভোগী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ভিকটিমকে গুরুত্বর আহত অবস্থায় ভুট্রা ক্ষেত থেকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
ঐদিন রাতে তার নানী সেরিনা বেগম বাড়িতে ফিরে ঘটনার বিষয় জানতে পেরে রাতেই ভিকটিমকে ডিমলা থানায় নিয়ে এসে ধর্ষক দুজনের নামে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং নং-৫, তারিখ ০৬ এপ্রিল-২০২৬।
এবিষয় ডিমলা থানার (ওসি) মোঃ শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের জবানবন্দি গ্রহণ এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:৫৭   ৩১১ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ
উলিপুরে ৮লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন



আর্কাইভ