ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত শিশু শিক্ষার্থীরা

সুজানগরে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত শিশু শিক্ষার্থীরা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


 সুজানগরে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত শিশু শিক্ষার্থীরা

পাবনা: ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত সুজানগর পৌর শহরের ঐতিহ্যবাহী ৩৯ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যাপীঠটি গত প্রায় ৮ দশক ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। এখান থেকে সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। অথচ সুনামের সঙ্গে পাঠদান চালিয়ে আসা এই প্রতিষ্ঠানটির প্রবেশপথ এখন কোমলমতি শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিদ্যালয়ের উত্তর পাশ ঘেঁষে থাকা বিশাল ও গভীর একটি পুকুরের পাশের সরু পাড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অন্তত ৩ শতাধিক শিশু শিক্ষার্থী সহ এলাকার শত শত মানুষ । পুকুরটির পাশের রাস্তাটি ভাঙনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের একেবারে গা ঘেঁষেই রয়েছে এ বড় পুকুরটি। স্থানীয়দের মতে, পুকুরটির গভীরতা প্রায় ১৫ থেকে ২০ ফুট। এ পাশ দিয়ে বিদ্যালয়ে প্রবেশের জন্য কোনো প্রশস্ত রাস্তা নেই, পুকুরটির পাশের সরু আইল বা পাড়-ই যাতায়াতের একমাত্র মাধ্যম। পুকুরের পাড় ভাঙতে শুরু করায় রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে, পাশাপাশি দুজন হাঁটাও দায়। অভিভাবক ও স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে পাড় ধসে বা পিচ্ছিল পথে পা পিছলে পুকুরে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থী রুকাইয়া হাসান বলেন, স্কুলে আসার সময় খুব ভয় লাগে। রাস্তাটা অনেক চিকন, একটু এদিক-সেদিক হলেই পুকুরে পড়ে যাব। অপর শিক্ষার্থী ইসরাত জাহান ঋষিকা বলেন “পুকুরের পাড় অনেক উঁচু আর খাড়া।আমাদের এই ভয়ের রাস্তা অনেক কষ্টে পার হতে হয়।
স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদ্যালয়টিতে যাতায়াতের এ রাস্তাটি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা পারভিন বলেন, পুকুরের পাড় সংস্কার করাটা এখন সবচেয়ে জরুরি। এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ শনিবার বলেন,ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি জানার পরপরই গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবংশিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরিভিত্তিতে খুব দ্রুতই কার্যকর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৩৪   ৮৯ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন
চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন
পরিবারের তিনজনকে অচেতন করে বাগমারায় স্বর্ণ-টাকাসহ চুরির অভিযোগ
জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা
হত্যা মামলায় নিরীহদের আসামি করার প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন



আর্কাইভ