ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

ভোলা: লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছে। বুধবার (১০জুন) ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে বিভাগ, জেলা ও উপজেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়। এতে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া ৪নং ওর্য়াডের আমির আলী চৌকিদার বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ নুরনবীকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করা হয়।

হাফেজ নুরনবী লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাড়ী বাড়ির আঃ মতিন মিয়ার কৃতি সন্তান। হাফেজ নুরনবী ইমামতিতেই সীমাবদ্ধ নন, সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম।

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় হাফেজ নুরনবী বলেন, আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আমি সামনের দিকে দেশ ও সমাজের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছি যেন ইসলামের খেদমত ও মানবসেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:২৯   ৭৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও
পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ
চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ
কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর



আর্কাইভ