ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ পাকা ভবন ছাড়াই দুই দশক ধরে চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয় দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

সুজানগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


সুজানগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

পাবনা: সুজানগরে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন ।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, বোনকোলা কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাফরুল ইসলাম, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম ও জহুর আহম্মেদ সরকার নিক্সন সহ স্থানীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করা সম্ভব। আর তাহলেই সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশ গড়া সম্ভব হবে।

এ সময় তিনি আরো বলেন ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতির কালো ছাঁয়ার কড়াল গ্রাসে না পড়ে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।বিতর্ক প্রতিযোগিতায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়,মালিফা হবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়, পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়, বোনকোলা উচ্চ বিদ্যালয় ও দুলাই উচ্চ বিদ্যালয় সহ উপজেলার মোট ০৮টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩ জন করে শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পরে চূড়ান্ত পর্বে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকগন অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় । শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অর্থ বৈদ্য। শেষে বিজয়ী ও রানার আপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীএবং শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৪৪   ১০৫ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল
চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক



আর্কাইভ