ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীর খলিশাখালীতে ইয়াবাসহ মাদকসেবী আটক

পটুয়াখালীর খলিশাখালীতে ইয়াবাসহ মাদকসেবী আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬


 পটুয়াখালীর খলিশাখালীতে ইয়াবাসহ মাদকসেবী আটক

পটুয়াখালী: বদরপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকসেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে খলিশাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল বেপারী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামাল বেপারী পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেংরাখালী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:১২   ৮৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও
পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ
চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ
কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর



আর্কাইভ