ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন:খন্দকার আবু আশফাক

প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন:খন্দকার আবু আশফাক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


 প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন:খন্দকার আবু আশফাক

ঢাকা: সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বনায়ন কর্মসূচির অধীনে বছরে প্রত্যেক নাগরিকের অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার কর্মসূচি নেওয়া হয়েছে।
শনিবার দোহার উপজেলা জুড়ে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষ রোপণ ও ৫টি সড়ক নির্মানের কাজের উদ্বোধন করা হয়।
নিকড়া- টিকরপুর পদ্বৃমা বাইপাস সড়ক সংলগ্ন মাটির রাস্তায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাংসদ আশফাক বলেছেন, ‘বৃক্ষরোপণই শুধু আমাদের দায়িত্ব নন। এটি আমাদের দায়। রাজধানীসহ ঢাকার আশপাশের উপজেলাগুলিকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।’
আমরা দেখেছি বৃক্ষরোপণকে অনেক সময় আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখা হয়। প্রত্যেক নাগরিক যদি বছরে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে রাজধানীসহ ঢাকার পাশের উপজেলাকে পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব বলে তিনি দাবী করেন।
গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এরপর পর্যায়ক্রমে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক নিকড়া-টিকরপুর পদ্মা বাইপাস সড়কের কাজের উদ্বোধন করেন। এছাড়াও দোহার পৌরসভার বানাঘাটা জাহিদ কমিশনারের বাড়ির রাস্তা, উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি রানী বিল্ডিং সংলগ্ন রাস্তা ও পশ্চিম চর রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন সাংসদ।
সর্বশেষ লটাখোলা CPDN, কার্তিকপুর, চরকুশাই এলাকায় ঢাকা প্রজেক্টের রাস্তার কাজের উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম, দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম এ মামুনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রাজু আহমেদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:১০   ১২২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ