ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ পাকা ভবন ছাড়াই দুই দশক ধরে চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয় দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ফেসবুকে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফেসবুকে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ আগস্ট ২০২৬


 ফেসবুকে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১
রাজশাহী:প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮)। তিনি রাজশাহী নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ জানায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে নগরের রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদী নুর মোহাম্মদ (৩০), যিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই তিনি ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনায় ২ জুলাই রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার ও ব্ল্যাকমেইলের মুখে পড়েন।

র‌্যাব জানায়, মামলার পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ চৌধুরী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে , আরও কে, কে , জড়িত, সেই বিষয়টা ও বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হচ্ছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৮   ৬৫ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম



আর্কাইভ