ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পরিবেশ সচেতনতায় সুজানগরে ফলজ গাছের চারা উপহার পেলো শিক্ষার্থীরা

পরিবেশ সচেতনতায় সুজানগরে ফলজ গাছের চারা উপহার পেলো শিক্ষার্থীরা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


 পরিবেশ সচেতনতায় সুজানগরে ফলজ গাছের চারা উপহার পেলো শিক্ষার্থীরা
পাবনা: ‘আসুন গাছ লাগাই, সবার জীবন বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ সচেতনতায় পাবনার সুজানগরে যুগান্তর স্বজন সমাবেশ এবং জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাব কাঁচারীপাড়ার যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি নাদের হোসেনের সভাপতিত্বে এবং জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সবুর জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আক্তার। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান।

নুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সদস্য ও একুশে টেলিভিনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং দি নিউ নেশন ও আর টিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারী ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি ড.মনসুর আলম, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শিশির ইসলাম, সুজানগর ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মনসুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপন। বিতরণ করা চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন,বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম ভিত্তি।

তাই প্রত্যেকের উচিত নিজের হাতে লাগানো গাচের পরিচর্যা করে তাকে বড় করে তোলা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হাতে একটি করে চারা নিয়ে অনেকেই প্রতিশ্রুতি দেয়,গাছটি শুধু রোপণই নয়, যতœ করে বড়ও করবে। আয়োজকদের প্রত্যাশা এ সব চারা একদিন বড় বৃক্ষে পরিণত হয়ে সবুজে আচ্ছাদিত করবে। সুজানগরের জনপদ,আর পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:৫৯   ৬৫ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন
চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন
পরিবারের তিনজনকে অচেতন করে বাগমারায় স্বর্ণ-টাকাসহ চুরির অভিযোগ
জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা
হত্যা মামলায় নিরীহদের আসামি করার প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন



আর্কাইভ