ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান হবিগঞ্জে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?

ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?


বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে, পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। গুঞ্জন অনুযায়ী, উত্তরবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর।

ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কালিম্পংকে বেছে নেওয়া হয়েছে বলেও খবর ছড়িয়েছে। তবে মিমির বিয়ের খবর নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তাঁর হবু বরকে ঘিরে। টলিপাড়ায় গুঞ্জন, পাত্র নাকি বিনোদন জগতের কেউ নন। তিনি পেশায় একজন নৌ-কর্মকর্তা, নাম সিদ্ধার্থ।

ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে, পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?

এমনকি মিমির বিয়ের নিমন্ত্রণপত্র বিলি শুরু হয়েছে বলেও খবর এসেছে। তবে এখনো পর্যন্ত অভিনেত্রী কিংবা কথিত হবু বর—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। মিমির সহকারীও বিয়ের খবরের সত্যতা স্বীকার করেননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের জবাবে মিমির দেওয়া কিছু মন্তব্য থেকেই নতুন করে বিয়ের জল্পনা তৈরি হয়েছে। যদিও সেসব মন্তব্যে অভিনেত্রী সরাসরি বিয়ের বিষয়টি নিশ্চিত করেননি।

উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তীর ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।

পরবর্তী সময়ে ‘বোঝে না সে বোঝে না’-সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেন মিমি। এরপর একের পর এক কাজের মাধ্যমে টলিউডে নিজের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিমি। দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন আরও একটি সিনেমার কাজের প্রস্তুতিও শুরু করেছেন তিনি।

ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই মিমির বিয়ের খবর ছড়িয়ে পড়ায় টলিপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। তবে সত্যিই আগামী ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ের আসর বসছে কি না, আর সিদ্ধার্থই তাঁর জীবনসঙ্গী হচ্ছেন কি না—সেসব প্রশ্নের উত্তর মিলবে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরই। সূত্র: দ্য ওয়াল

বাংলাদেশ সময়: ২২:৪৮:২৩   ২ বার পঠিত  |   







বিনোদন থেকে আরও...


ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?
চিত্রনাট্যে ছিল না সেই নগ্ন দৃশ্য, শুটিংয়ে কেঁদেছিলেন সালমা…
কথাগুলো কঠিন শোনাবে, একটু বাজেও শোনাবে, তবুও বলছি: প্রভা
নতুন পরিচয়ে আসছেন জেফার
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা



আর্কাইভ