ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান হবিগঞ্জে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


মসজিদের ছাদ থেকে পড়ে চরফ্যাশনে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ভোলা: চরফ্যাসনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মো. ইয়ামিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী চরফ্যাশন মডেল মসজিদের ছাদে ছিল। একপর্যায়ে তারা ছাদে দৌড়াদৌড়ি করছিল। এ সময় তাদের একজনের জুতা ছাদ থেকে নিচে পড়ে যায়। জুতাটি দেখতে গিয়ে ইয়ামিন আকস্মিকভাবে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাদ্রাসার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা ইয়ামিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। তার সহযোগী চারজনকে থানায় আনা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৭   ১৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক
অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা
নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী
নেছারাবাদে সেফটি ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রীর মৃত্যু



আর্কাইভ