ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার দুই জুলাই যোদ্ধাকে ৩শ পিচ ইয়াবাসহ এলেঙ্গা থেকে আটক করেছে টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশ।
মঙ্গলবার বিকেলে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে ৩শ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জুলাই যোদ্ধা টাঙ্গাইল জেলা বিএনএ’র যুগ্ম আহ্বায়ক ও ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি এবং উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের আজহার আলীর ছেলে হাসান আলী (৩৭) এবং জুলাই যোদ্ধা ভূঞাপুর উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।
তাদের প্রত্যেকের কাছে ১৫০ পিচ করে মোট ৩শ পিচ ইয়াবা পাওয়া গেছে বলে জানান তদন্ত কর্মকর্তা এএসআই আসলাম হোসেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৩৪:৫০ ২ বার পঠিত | ● দুই জুলাই.যোদ্ধা আটক ● ভূঞাপুর