ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা: দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ ড্রেজারের পাইপ অপসারণের পাশাপাশি মো. মতিন (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার ইসমাইল ফকিরের ছেলে মো. মতিন অনুমোদন ছাড়াই ড্রেজার পরিচালনা করছিলেন। বিষয়টি ধরা পড়ার পর তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্থাপন করা ড্রেজারের পাইপগুলো অপসারণ করা হয়েছে।

এ সময় কুসুমহাটি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমান, এসআই শফিকুল ইসলামসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া ড্রেজার পরিচালনা এবং পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫১:২২   ৫ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন
ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক
সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাবে উদ্বোধন হলো নতুন লাইব্রেরি উদ্বোধন



আর্কাইভ