ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন • উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ • চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার • কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা • লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা • আড়াইহাজারে চিকিৎসক চার বছর অনুপস্থিত, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা • সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু • বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন • ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ • আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দুটি গ্রেপ্তারি পরোয়ানায় মামুন আলী গ্রেপ্তার

ভেড়ামারায় দুটি গ্রেপ্তারি পরোয়ানায় মামুন আলী গ্রেপ্তার


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় দুটি গ্রেপ্তারি পরোয়ানায় মামুন আলী গ্রেপ্তার

কুষ্টিয়া: রাতভর অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. মামুন আলীকে (২৮) গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার মামুন আলী উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি বাহাদুরপুর ইউনিয়নসহ ভেড়ামারা উপজেলা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। চরাঞ্চলের সন্ত্রাসীদের সঙ্গে সমন্বয় করে নদীর চর দখল, নদীপথে চলাচলকারী যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায় এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে থেকে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অন্যদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মামুন আলীকে ভেড়ামারা থানায় ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দায়ের করা ৭ নম্বর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪/৫/৬ ধারার অভিযোগসহ দুটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩২   ৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ
● কয়রায় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সভা, বরাদ্দ চালের ডিও বিতরণ শুরু
● ভেড়ামারায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
● ভেড়ামারায় দুটি গ্রেপ্তারি পরোয়ানায় মামুন আলী গ্রেপ্তার
● জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা কলেজের ছয় পদক, ক্রিকেটে সেমিফাইনাল



আর্কাইভ