ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন • উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ • চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার • কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা • লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা • আড়াইহাজারে চিকিৎসক চার বছর অনুপস্থিত, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা • সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু • বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন • ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ • আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ

আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ

বরিশাল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ১৬১টি পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চালের ডিও লেটার বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬০০ কেজি করে চাল।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে চাল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সরকার পূজা উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করেছে, যাতে সবাই আনন্দময় পরিবেশে উৎসব পালন করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, এনায়েত উদ্দিন খান মনু, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক যতিন্দ্রনাথ মিস্ত্রী, সদস্যসচিব দীনেশ চন্দ্র হালদার এবং বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ অন্যরা।

অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ৬০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এ বছর উপজেলায় মোট ১৬১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিটি পূজামণ্ডপে ১০০ কেজি বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪১:৫৪   ২৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার
● কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
● লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
● আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ
● লালমোহনে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান



আর্কাইভ