ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তীব্র কুয়াশায় দুশ্চিন্তায় তরমুজ চাষিরা

তীব্র কুয়াশায় দুশ্চিন্তায় তরমুজ চাষিরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


 তীব্র কুয়াশায় দুশ্চিন্তায় তরমুজ চাষিরা

বরিশাল: পটুয়াখালীতে শীতের তীব্রতা কিছুটা কমলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার কলাপাড়ায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটারের কম ছিল। গত তিন দিন ধরে উপকূলীয় এলাকায় এমন অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ব্যাহত হচ্ছে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল। দুশ্চিন্তায় পড়েছেন তরমুজ সহ শীতকালীন সবজি চাষিরা। এমন অবস্থা চলতে থাকলে বড় ক্ষতি মুখে পরবেন জানিয়েছেন তারা।
কলাপাড়ার মিঠাগঞ্জ গ্রামের তরমুজ চাষি খোকন শিকদার বলেন, ‘‘এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে। কিন্তু,গত কয়েক দিন ধরে ব্যাপক কুয়াশা পড়ছে। এভাবে কুয়াশা ঝড়তে থাকলে গাছ পচে যেতে পারে।’’
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, ‘‘আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তাই কুয়াশার পরিমাণটাও বেড়েছে। আগামী এক সপ্তাহজুড়ে এমন অবস্থা থাকতে পারে। তবে, কুয়াশা কমলে শীতের তীব্রতাও বাড়তে পারে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৫   ২৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ