ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীদের মানবন্ধন

চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীদের মানবন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীদের মানবন্ধন

 

পটুয়াখালী: চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীদের মানবন্ধন। পটুয়াখালীতে চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমান ও ঠিকাদার কুদ্দুসের বিরুদ্ধে মানবন্ধন করেছেন ভুক্তভোগীরা। ০২ জানুয়ারী রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন করে অভিযুক্তদের হাসপাতাল থেকে অপসারন এবং তাদের টাকা ফেরত চান তারা।

 

ভুক্তভোগীরা তাদের বক্তব্যে উল্লেখ করেছন, সাইদুর রহমান ও কুদ্দুস পটুয়াখালী মেডিকেল কলেজে কর্মরত থাকা অবস্থায় বিগত সময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও হাসপাতালে যারা অস্থায়ীভাবে কর্মরত রয়েছে তাদের চাকুরি স্থায়ী করার প্রতিশ্রতি দিয়ে ৩০ জনের কাছ থেকে ২-৫ লাখ টাকা করে কোটি টাকার উপরে হাতিয়ে নেয়। পরে তাদের চাকুরি স্থায়ী করেননি এবং টাকাও ফেরত দেননি। ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, তৎকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি সাইদুর রহমানের কাছে অনুরোধ করেও টাকা ফেরত না পেয়ে নিরুপায় হয়ে মানববন্ধন করেছেন। তারা আরও জানিয়েছেন, অনেকেই তখন ধারদেনা করে সাইদুর রহমান ও কুদ্দুসের কাছে টাকা গুলো দিয়েছেন। তাই বর্তমানে তারা খুবই অসহায় অর্থাভাবে করুন দীনযাপন করছেন।

 

মানববন্ধনে ভুক্তভোগী ছাড়াও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এসময় ভুক্তভোগীরা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নাজড়িত কন্ঠে প্রশাসনের কাছে অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করেন এবং তাদের টাকা যাতে ফেরত পেতে পারে সেই ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩২   ২৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ