ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনতাই

সিংগাইরে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনতাই


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


সিংগাইরে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনতাই


মানিকগঞ্জ:
সিংগাইরে গোপালচন্দ্র দাস (২৭) নামের এক জুয়ের্লাস ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে স্বর্ণালংকার, রুপা নগদ অর্থ  ছিনতাই  করে  নিয়েছেন ছিনতাইকারীরা। ওই ব্যবসায়ী উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জার্মিত্তা হুটের এলাকার গোকুল চন্দ্র দাসের পুত্র।শনিবার বিকেলে ওই জুয়ের্লাস ব্যবসায়ীর পিতা বাদী হয়ে সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা মিত্তিরচরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগসূত্রে জানা যায়,শুক্রবার সন্ধ্যায় গোপাল চন্দ্র দাস আনন্দবাজারের তার অঙ্কিতা জুয়েলার্স হতে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ব্যাগে থাকা ৩৭ভরি স্বর্ণের গহনা, ৪০০ ভরি রুপার অলংকার ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ মোট ৫৭ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনতাই  করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইকারী চার জনের মধ্যে একজন কে চিনতে পারছেন বলে ভুক্তভোগী জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অভিযোগটি শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৩৪   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ