ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ, কৃষকের জরিমানা

ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ, কৃষকের জরিমানা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


 ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ, কৃষককের জরিমানা


পিরোজপুর: নাজিরপুরে ধান ক্ষেতে অবৈধ ভাবে বৈদ্যুতিক লাইন দিয়ে ইঁদুর মারার ফাঁদ তৈরী করার অপরাধে মো. মাহাবুব নামের এক কৃষককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (০২ ফেব্রুয়ারী) রাত ১১ টারদিকে উপজেলার ৫নং শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। মো: মাহাবুব ওই ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের মো. হালিম মোল্লার পুত্র। তিনি স্থানীয় রেজাউল মোল্লার ব্যবহৃত মিটার থেকে বৈদ্যুতিক লাইন টেনে ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য গুনা দিয়ে ফাঁদ তৈরী করে ধান ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেয়। এ অভিযোগে উপজেলা প্রশাসন তাকে জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, কৃষি জমিতে বিদ্যুতের লাইন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই অবৈধ লাইন দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

গত রবিবার রাতে কৃষক মাহাবুবকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছি এবং সংযোগ মিটারটি অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে বলেছি মাইকিং করে শতর্ক করার জন্য। উল্লেখ্য নাজিরপুর উপজেলায় গত জানুয়ারী মাসে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই কৃষকের মৃত্যু হয়।

আর/এন

বাংলাদেশ সময়: ২০:৪৮:০৬   ২০৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ