ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: বাউফলে বখাটের উৎপাতে লজ্জ্বায় ক্ষোভে কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । বখাটের পরিবার প্রভাবশালী হওয়ায় অভিযোগ দিতে সাহস পাচ্ছেনা নির্যাতিত ওই পরিবার ।
মঙ্গলবার সকালে বাউফল থানা কর্তৃক আয়োজিত পুলিশের ওপেন হাউজ ডে আত্মাহত্যায় প্ররোচনাকারিদের বিচার নিশ্চিত করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন রিপোর্টার ইউনিটির সভাপতি সাংবাদিক সিদ্দিকীকুররহমান বাউফল । এ সভায় উপস্থিত বরিশাল রেঞ্জ ডি,আই,জি
মোঃ নাজিমুল হক,পুলিশ সুপার আনোয়ার জাহিদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন । আত্মহত্যার কারণ উদঘাটন করে ব্যবস্থা নেয়ার আ উপস্থিত প্রশাসনের ।
জানাগেছে, দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের সমির দাসের কন্যা ইতি রানী দাস । সে বরিশাল বিএম কলেঁেজর অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী । সরে সত্ত্বি পুজার ছুটিতে বাড়িতে আসে । সোমবার সকালে বাউফল কালি মন্দিরে অঞ্জলি শেষে পাশের গলাচিপা এলাকার এক বন্ধুর সাথে বাউফল পাবলিক মাঠের পুর্বপাশে ঢাকাইয়া কফি হাউজে বসে চা পান করতে ছিল ।
এ সময় তাদের সাথে আরো তিন বন্ধু উপস্থিত ছিল । পাবলিক মাঠে রাখা গলাচিপা থেকে আসা দুটি মটর সাইকেলদেখতে পেয়ে পৌরশহরের চিহ্নিত এক দল বখাটে রেস্টুরেণ্টে ঢুকে পরে তাদের পরিচয় জানতে চায় । এক পর্যায়ে তাদের দুটি মটর
সাইকেল নিয়ে যায় অনৈতিক সম্পর্কের কথা বলে । এ সময় ইতি রানীর বন্ধুকে বখাটেরা মারধর করে । বিষয়টি ইতির বাবা সমির দাসকে মুঠোফোনে জানায় তার মেয়ে কে অনৈতিক কর্মের সাথে ধরেছে ।
পরে স্থাণীয় এক সনাতন ধর্মী যুবকের মাধ্যমে ৪০ হাজার টাকায় রফা দফা করে । এতেও ক্ষান্ত হয়নি বখাটের দল , এক পর্যায়ে বাবার সামনে ইতি রানীতে কান ধরে উঠবস করতে পরিস্থিতি সৃষ্টি করে ।বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে এস,আই শাহীন তাদের উদ্ধার করে বাউফল থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে ছেরে দেয় ।
পরে বিষয়টি নিয়ে বখাটেরা সমির দাসকে থানা পুলিশকে জানালে পরিণতি ভালো হবেনা বলে শাসিয়ে দেন । সমির দাস জানায়, তাদের আমি চিনি ফোন পেয়েই বুঝেছি, আমার মেয়ে আর বাঁচবে না, তাই হলো । থানা পুলিশ থেকে চলে আসার পরে ইতি সরাসরি বাড়িতে চলে যায় । টিন সেটের দোতালা ঘর ।
ইতি কারো প্রশ্নের জবাব নাি দিয়ে না খেয়ে লজ্জ্বায়, ক্ষোভে, ঘরের দোতালায় উঠে । মা বাবা,ইতি কিছু বলেননি, যে সে স্বাভাবিক হোক এই আশায় । সোমবার রাত পৌনে নয়টার সময়ে রাতের খাবারের জন্য ইতি ইতি বলে ডাকা দিলে কোন উত্তর না পেয়ে দোতালায় তার দরজাবন্ধ দেখেতে পেয়ে বাড়ির লোকজন ডাকে । পরে দরজা ভেঙ্গে দেখতে পায় গলায় ফাঁ স দেয়া অবস্থায় ঝুলছে ।
স্থাণীয় রোকজনের সহায়ওতায় বাউফল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । লজ্জ্বায় ক্ষোভে,অপমান সইতে না পেরে তার কন্যা ইতি রানী দাস জীবন প্রদীপের ইতি টানছে ।
এ অনুষ্ঠানের উপস্থিত বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইছাহাক বলেন, ইতি রানীর দাসের আত্মহত্যার পিছনে যতোবড় শক্তি থাক, আমরা আপনাদের সাথে আছি, এই ঘটনার সুষ্ঠ বিচার চাই কারণ এ একজন নারী তাকে এভাবে মরতে হবে কেন , একই কথা বলেন. উপজেলা ইসলামী শাসন তন্ত্রের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, এবং উপজেলা বিএনপির সদস্য সচিব, আপেল মাহমুদ ফিরোজ ।
এ বিষয়ে বাউফল অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, ইতি রানীর লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেম রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।
এস/এন
বাংলাদেশ সময়: ২০:১৫:৩৪ ১৩৯ বার পঠিত | ● উৎপাত ● কলেজ ছাত্রীর ● বখাট ● বাউফল