ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গরু বহনকারী পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

গরু বহনকারী পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


আড়াইহাজারে গরু বহনকারী পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে গরু ব্যবসায়ী নিহত, আহত ২
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে গরু বহনকারী পিকআপ ভ্যান মহাসড়কের পাশে খাদে পড়ে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যবসায়ি নিহত হয়েছে। আহত হয়েছে পিকআপভ্যান চালক ও সহযোগি।

বুধবার দুপুরে ভুলতা- বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দী এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক রূপগঞ্জের পবনকুল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুর রাজ্জাক একজন গরু ব্যাবসায়ি। বুধবার তিনি একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে বিশনন্দী গরুর হাটে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি এলাকায়
পৌছালে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে তাদের পিকআপ ভ্যানটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আশপাশের লোকজন দ্রুত চালকসহ পিকআপ ভ্যানে থাকা তিনজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। চালক জুয়েল মিয়া ও সহযোগি আবুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থার কারণে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহতের লাশ পুলিশ উদ্ধার করেময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এস/এন

বাংলাদেশ সময়: ১৮:২৭:২৮   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ