ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে ভূমির স্থান নির্ধারণ লক্ষ্যে সভা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে ভূমির স্থান নির্ধারণ লক্ষ্যে সভা


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে ভূমির স্থান নির্ধারণ লক্ষ্যে সভা

হবিগঞ্জ:শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে ভূমির স্থান পুনঃবিবেচনার লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডমিতে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এই অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়া অংশীজন সভায় মতামত ব্যক্ত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল হাই, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল ফয়েজ মোঃ খায়রুল ইসলাম, সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ জাদিল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দলোন বাপা’র হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সাংবাদিক ফজলুর রহমান, মোহাম্মদ নায়েব হোসাইন, শোয়েব চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, সাইফুদ্দিন জাবেদ, এস এম খোকন, বাপা হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি তোফাজ্জল সোহেল সহ প্রমূখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ স্কেচ ম্যাপ ও গুগল ম্যাপের সহায়তায় সম্ভাব্য ৭ টি স্থানের সম্পর্কে যাবতীয় তথ্য উপস্থাপন করেন। এরপর সমবেত সকলে সম্ভাব্য স্থানগুলো নিয়ে মতামত প্রদান করেন। এবিষয়ে সকলের মতামত লিপিবদ্ধ করা হয়।

জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, ‘সকল অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে ফিজিবিলিটি স্টাডি শেষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে হবিগঞ্জ বাসীর মতামতের প্রাধান্য যেমন দেয়া হবে, এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে যাতে এই বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠতে পারে তেমন ভূমিই নির্বাচন করা হবে।

এস/এন

বাংলাদেশ সময়: ২০:০৩:৫৮   ৩৭৫ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ