ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোটার তালিকা করার লাইনে দাড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৩

ভোটার তালিকা করার লাইনে দাড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৩


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


 ভোটার তালিকা হালনাগাদ করার লাইনে দাড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৩
বরগুনা: আমতলী পৌরসভা কার্যালয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাড়িতে দাড়ানো নিয়ে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। আহতদেরকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শোবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী পেওরসভা চত্ত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে আমতলী পৌরসভা কার্যালয়ের নীচতলার একটি কক্ষে চলমান ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রমের কাজ চলছিল। এসময় লাইনে আগে এবং পিছনে দাড়ানো নিয়ে আমতলী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের জিহাদ এবং নাচনাপাড়া গ্রামের মো. সুলতান এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জিহাদ ধারালো দা দিয়ে সুলতানের হাতে ও মাথায় কোপ দেয়।

এসময় আমতলী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বায়েজিদ (১৯) ছাড়াতে গেলে তার হাতেও দায়ের কোপ লাগে। ক্ষিপ্ত হয়ে ভোটার করতে আসা লোকজন একত্রিত হয়ে জিহাদকে গনপিটুনি দেয় এতে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। খবর পেয়ে স্বজনরা আহত জিহাদ, বায়েজিদ ও সুলতানকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত জিহাদ ও বায়েজিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৯:৪৬   ২২১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ